Wednesday, November 21, 2018

'এক বিকাল' নাটকের চিত্রনাট্য (রহস্য নাটক, ধারাবাহিক)


এক বিকাল   

(চিত্রনাট্য, রহস্য নাটক, ধারাবাহিক) 

রচনাঃ মোঃ নোমান সরকার


এই নাটক রোমানকে ঘিরে। ঢাকা শহরের মধ্যবিত্ত পরিবার তার। নিজের একটা ফ্লাটে মা, স্ত্রী আর সন্তানকে নিয়ে থাকে। বয়স ৪০ হলেও সে সব সময় বাস করে নিজের ভিতর, চির কিশোরের মতন। সে জিন্সের প্যান্ট আর সাথে হাত গোটানো সার্টই বেশি পরে। মুখে তার সামান্য দাঁড়ি। খানিকটা উদাসীন, এলোমেলো চুল। যেমন মাথা নীচু করে হাঁটে, তেমনি দাঁড়িয়ে থাকলে আকাশ থেকে খুব মন দিয়ে। এই বয়সের মানুষেরা খুব একটা আকাশ দেখে না। রোমান দেখে। যেন আকাশ দেখার জন্য তাকে স্রিষ্টি করা হয়েছে। পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা, ছিপছিপে গড়ন।   

মানব  জীবনে এই চল্লিশ বয়সটা ঘিরে অনেক রহস্য। যেটুকু পথ  পাড়ি দিয়ে আসা হয়েছে, সেটুকুর সমান পথ আর যেতে পারবে কিনা, তা নিয়ে এই বয়সটায় মানুষ সবচেয়ে বেশি ভাবে। সমস্ত আয়োজনের ভিতরে থেকেও এই বয়সে মানুষ ভাবে, কি পেল আর কি পেলে না। যেন যেটুকু পাওয়া হল না তার   জন্য আফসোস আর যেটুকু পেল তার জন্যও। যা কিছু অর্জন তা নিয়ে সুখের হাসিটা এই বয়সে হাসলেও ভিতরে ভিতরে একটা অতৃপ্তি তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। সে বারেবারে পিছন ফিরে দেখে। দেখে চুপিচুপি আর নিরবে, যা সে পায়নি আর যা সে চায়নি। আর দেখে যা সে চেয়েছে আর যা সে পেয়েছে। জীবনকে সে আরো গভীর ভাবে দেখতে চায়। যদিও সে জানে, এই দেখা বড়ই যন্ত্রণার। তিক্ত অভিজ্ঞতাগুলো ফিরে আসে বলেই সে বড় বড় চোখ করে আকাশ দেখে। সে জানে ওপারে একজন আছে যে তাকে এঁকেছে। তার জীবনের অনেক পাওয়া আর না পাওয়ার পিছনে তার হাত আছে। যদিও সে দ্বিধায় ভুগে যিনি আকাশে আছেন তাকে নিয়ে। দবন্ধ তাকে ঘিরে ফেলে, রহস্যের ভিতরে সে নিজেকে খুঁজে পায়।  তবুও নিজের অর্জন নিয়েও সে উঁচু গলায় কথা বলে। আর চুপিচুপি সে খুজে বেড়ায় নিজেকে প্রত্যেক বেলায়, আলোতে আর আঁধারে।   

মধ্যবিত্তের টানাপোড়ার সংসারে অর্থনৈতিক সংকটটা বড় হলেও কেউ নিজেকে বিক্রি করতে চায় না।এখানে সংসারের মানুষগুলো স্রোতে ভাসতে চায়। ধাক্কাটা এসে লাগে রান্না ঘরে। যা কেউ দেখে না। সংসারের নারীরা তা সামলায়। আদরে যত্নে সে নিজেকে ভুলে যায় পরিবারের ছোট ছোট সুখগুলো খুঁজতে গিয়ে। নিশা সেই সংসারের একজন গৃহিণী। আর  এমন একটা সংসারের মানুষ আমাদের রোমান। যে সংসারে থেকে দূরের মানুষ মনে হলেও তার যত্ন আছে প্রত্যেক সম্পর্কের বেলায়। তবে সে নিজেকে খুজে বেড়ায় অপ্রের ছায়ায়। জানতে চায়, জীবনটা আসলে কেমন!





চরিত্রঃ

রোমান (মূল চরিত্র, বয়স ৪০)
নিশা (রোমানের স্ত্রী, বয়স ৩৫/৩৬)
নদী (রোমানের মেয়ে, বয়স ৮)
অন্ধ ভিখারি (ভিখারি, বয়স ৪০/৪৫)
ঊকিল (উকিল, বয়স ৫০/৫৫)
নীলা (ছোটবেলার পরিচিত, বয়স ৩৭/৩৮)
জাহিদ (কিশোর জীবনের বন্ধু, বয়স ৪০)


                                                     (পর্ব - ১)


দৃশ্য
-----------------
 বাইরে/ দিন/ রাস্তা আর ফুটপাত
রোমান আর পথিক

রোমানের পোশাক জিন্স আর হাত গোটান সার্ট, সিনিকার সু। এলোমেলো চুল।  পথিকের সার্ট আর নরমাল প্যান্ট, ইন করা সার্ট, পায়ে জুতা, স্মার্ট। বয়স ৪০/৪৫। 
---------------------------------------------------------------------------------------------








No comments:

Post a Comment